পুতিনের অভিযোগ উড়িয়ে দিলেন গেটস
সারা বিশ্বের মাথায় ছড়ি ঘোরাতে চাইছে যুক্তরাষ্ট্র- রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
নিরাপত্তা বিষয়ক সম্মেলনে অংশ নিতে দুই নেতাই এখন জার্মানির মিউনিখ শহরে রয়েছেন। রোববার সম্মেলনে রবার্ট গেটস বলেন, “এখানে আপনারা যারা আছেন, তাদের বেশিরভাগেরই রাজনৈতিক কিংবা কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে এসেছেন। কিন্তু আমি ও গতকাল(শনিবার) যিনি বক্তব্য রেখে গেছেন তাদের পূর্ব অভিজ্ঞতা একটু অন্য ধরনের। আমাদের কাজের ক্ষেত্র ছিল গোয়েন্দাগিরি। আর আমার ধারণা, গোয়েন্দারা বুড়িয়ে গেলে উল্টোপাল্টা বলেই থাকে।”
স্পষ্টতই রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে লক্ষ করেই গেটসের এই বাক্যবাণ। কেননা পুতিন ছিলেন সাবেক সোভিয়েতের গোয়েন্দা সংস্থা কেজিবির প্রধান, আর রবার্ট গেটস কিছুকাল হল অবসর নিয়েছেন সিআইএ প্রধানের পদ থেকে।
রুশ প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানাবেন, এ তথ্য জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমাদের উচিত øায়ুযুদ্ধকালের কথা ভুলে যাওয়া।”
মিউনিখ সম্মেলনে শনিবার যুক্তরাষ্ট্রকে তীক্ষè ভাষায় আক্রমণ করেন পুতিন। তার ভাষায়, নিরাপত্তার ধুয়া তুলে যুক্তরাষ্ট্র বারবার সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং বিশ্বকে এককেন্দ্রিক করে তুলছে।
