২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে তিন মুসলিমকে গুলি করে হত্যা

থাইল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী গেরিলারা গুলি করে হত্যা করেছে তিন মুসলিম গ্রামবাসীকে। রোববার সকালে থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশে ওই হত্যাকাণ্ড ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 02:40 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ইয়ালায় ওই গ্রামবাসীদের ওপর অতর্কিতে হামলা চালায় সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা। মোটর সাইকেলে চড়ে রাবার বাগানে যাওয়ার পথে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ এ কথা জানিয়েছে।

এছাড়া, পৃথক আরেক ঘটনায় আহত হয়েছেন একজন রেলওয়ে কর্মকর্তা। থাইল্যান্ডের নারাথিভাট প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে হামলাকারীরা গুলি চালালে তিনি মারাত্মক আহত হন।

বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্য ও চোরাগোপ্তা হামলায় গত তিন বছরে এসব অঞ্চলে ২ হাজার লোক প্রাণ হারিয়েছে।