২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশীয় প্রধানমন্ত্রীর বন্ধুকে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবির দুর্নীতিবিরোধী অভিযানের সময় ধৃত এক রাজনীতিবিদকে কারাগার থেকে শনিবার মুক্তি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 03:35 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

আজমান মালাহান নামের ওই রাজনীতিবিদ বাদাবির পুরনো বন্ধু এবং ক্ষমতাসীন দলে একজন সদস্য। মালাহানের আইনজীবী শাফী আব্দুল্লাহ জানান, তার মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ নানান অসঙ্গতি থাকায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগ খারিজ করে তাকে মুক্তি দেন।

উত্তরাঞ্চলীয় আইয়োপ শহরে বিচারক ভিটি সিংহাম আজমানের বিরুদ্ধে দায়ের করা মামলার নানা ফাঁক ফোকরের কারণে শুক্রবার এ রায় ঘোষণা করেন। তিনি বলেন, “যেকোনো মামলা এমন হওয়া উচিত যাতে অপরাধীরা শাস্তি পায় এবং নির্দোষরা মুক্তি পায়।”

প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে ২০০৫ সালে একটি আদালত আজমানকে দুই বছরের কারাদণ্ড ও ৩৫,০০০ রিঙ্গিত জরিমানা করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অপর দলের এক কর্মকর্তাকে তিনি ৭,০০০ রিঙ্গিত ঘুষ দিয়েছিলেন।