২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল এখনো কিউবার সবকিছুর কেন্দ্রবিন্দু: রাউল

কিউবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেছেন, ফিদেল ভালো আছেন এবং তিনি এখনো রাষ্ট্রের সবকিছুর কেন্দ্রবিন্দু। ভাইয়ের অসুস্থতা নিয়ে এই প্রথম মুখ খুললেন রাউল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2007, 12:29 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

হাভানায় বই মেলা উদ্বোধনকালে বৃহস্পতিবার রাউল বলেন, “দিন দিনই ফিদেলের অবস্থার উন্নতি ঘটছে। তার শিয়রে একটি ফোন রাখা আছে, যারা মাধ্যমে তিনি প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দিচ্ছেন।”

তবে এখন পর্যন্ত ফিদেল কোনো প্রয়োজনে ভাইকে ডাকেননি বলে জানান রাউল। এ নিজের জন্য ‘সৌভাগ্যজনক’ বলে মন্তব্য করেন রাউল।

শৈল্য চিকিৎসার জন্য ২০০৬ সালের ৩১ জুলাই ভাই রাউল কাস্ত্রোর হাতে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল কাস্ত্রো। গত বছরের শেষের দিকে পত্রিকায় খবর ছাপা হয়, ফিদেলের অবস্থার অবনতি ঘটেছে এবং তিনি মুখে খাবার গ্রহণে অক্ষম হয়ে পড়েছেন।

তবে বৃহস্পতিবার হাভানায় ভেনেজুয়েলার রাষ্ট্রদূত অ্যালি রড্রিগুয়েজ জানান, ফিদেল মুখেই খেতে পারছেন।

জুলাইয়ের পর থেকেই প্রকাশ্যে আসছেন না ফিদেল। দীর্ঘ সময় গত মাসে কিউবা টিভিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ও কাস্ত্রোর সাক্ষাতের ভিডিও ফুটেজ প্রচার করা হয়। তাতে কাস্ত্রোকে বেশ সাবলীল দেখাচ্ছিল।