বড় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান
ইরানের রেভল্যুশনারি গার্ড পারস্য উপসাগরে সামরিক মহড়ার অংশ হিসেবে বৃহস্পতিবার বড় জাহাজ ধ্বংস করতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
রেভল্যুশনারি গার্ডের নৌকমান্ডার আলী ফাদাভি জানান, এ ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরে অবস্থানকারী বড় জাহাজ ধ্বংস করার সামর্থ্য রাখে।
“সর্বোচ্চ ৩৫০ কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরে অবস্থানকারী বিভিন্ন আকারের বড় জাহাজ ধ্বংস করতে পারবে।”
রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটেও ফাদাভিকে উদ্ধৃত করে একথা বলা হয়। সামরিক মহড়া শুরুর দ্বিতীয় দিনে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরানের সামর্থ্যকেই তুলে ধরছে বলে টেলিভিশনে বলা হয়।
