২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় মনিপুর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

কড়া নিরাপত্তার মধ্যে ভারতের দক্ষিণ-- পশ্চিমাঞ্চলীয় রাজ্য মনিপুরে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার শুরু হয় প্রথম দফা ভোট গ্রহণ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 01:18 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মোট তিনটি পর্যায়ে ভোট গ্রহণ চলবে। দ্বিতীয় ও তৃতীয় দফা ভোট হবে যথাক্রমে এ মাসের ১৪ ও ২৩ তারিখে। ফেব্র“য়ারির শেষ দিকে পাঞ্জাব ও উত্তরা প্রদেশেও বিধান সভা নির্বাচন হবে।

২৬ লাখ মানুষের আবাসস্থল মনিপুরের সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন বয়কটে বিদ্রোহী কোনো সংগঠনই আহ্বান জানায়নি। তবুও আদিবাসীদের মধ্যকার বিবাদের কারণে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়।

রাজ্যের মোট ৬০টি আসনের মধ্যে বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে ১৯টি আসনে। 

রাজ্যবাসীর আশা, নির্বাচনের মধ্য দিয়ে বহুল সমালোচিত সন্ত্রাসবিরোধী আইনের অবসান হবে। বর্তমানে রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। কেন্দ্রেও তাদের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকায় বিশ্লেষকরা বলছেন, মনমোহন সরকারের নীতির প্রতি জনগণের সমর্থনের একটা পরীক্ষা হয়ে যাবে এ নির্বাচনে। 

গতবার কংগ্রেম সহজেই পার পেয়ে গেলেও এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা আসতে পারে ইউনাইটেড নাগা কাউন্সিলের কাছ থেকে।

রাজ্যবাসীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার সব সময়ই তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে থাকে। ফলে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে মনিপুর।

এ বঞ্চনার সূত্র ধরেই এখানে আবির্ভূত হয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠির। ১৯৬০ সালের পর থেকে সহিংসতায় রাজ্যে ২০,০০০ এরও বেশি লোক মারা যায়। বর্তমানে কয়েকটি রাজ্যের মতো মনিপুরেও সন্ত্রাসবিরোধী আইন বলবৎ রয়েছে। পাশাপাশি মোতায়েন রয়েছে সেনা বাহিনী। যদিও রাজ্যবাসী এর অবসান চায়।