২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আবারো পত্রবোমা বিস্ফোরণ, আহত ২

ব্রিটেনে দ্বিতীয় দিনের মতো পত্রবোমা বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় বার্কশায়ারে ভ্যানটিস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ঘটনার পর এক বিবৃতিতে পুলিশ জানায়, সম্ভবত একটি চিঠির ভেতরে রাখা বিস্ফোরিত হয়ে আহতের ঘটনা ঘটেছে।

পুলিশ ওই ভবনটি খালি করে সেখানে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করেছে। আগের দিনের ঘটনার সঙ্গে এর কোনো সংযোগ আছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে।

তবে চিঠিটি ভ্যানটিসের নামে আসেনি বলে প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান। ওই প্রতিষ্ঠানটি হিসাবরক্ষণ ও কর আদায় করে থাকে।

এদিকে অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, আহতদের আঘাত তেমন গুরুতর নয়।