২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ইরানি কূটনীতিবিদ অপহৃত

ইরাকি সেনাসদস্যের পোশাক পরা অজ্ঞাত বন্দুকধারীরা রোববার বাগদাদ থেকে এক শীর্ষস্থানীয় ইরানি কূটনীতিবিদকে অপহরণ করেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার ইরাকের এক সরকারি কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

তিনি জানান, রোববার বাগদাদের মধ্য কারাদা থেকে ইরানি দূতাবাসের দ্বিতীয় সচিবকে অপহরণ করে একদল বন্দুকধারী। তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, ইরাকি সেনাবাহিনীর বিশেষ অপারেশন ইউনিট ‘৩৬ কমান্ডো ব্যাটালিয়ন’র পোশাক পরা ৩০ জন অপহরণকারী ধরে নিয়ে যায় ইরানি ওই কূটনীতিবিদকে।

এ বিষয়ে মার্কিন দূতাবাস বা মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত কয়েক মাসে কূটনীতিবিদসহ বেশ কয়েকজন ইরানিকে গ্রেপ্তার করে ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনী। ওয়াশিংটনের অভিযোগ, ইরান ইরাকে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদের মদদ দিচ্ছে। তবে তেহরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।