২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পোল্ট্রি নিষিদ্ধ হল ৬ দেশে

ব্রিটিশ পোল্ট্রি আমদানি নিষিদ্ধ ঘোষণার তালিকায় মঙ্গলবার যুক্ত হল দক্ষিণ কোরিয়া ও হংকঙের নাম। ব্রিটেনের অভ্যন্তরীণ পোল্ট্রি খাতে ভয়াবহ বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় এর আগে সেখান থেকে পোল্ট্রি আমদানি নিষিদ্ধ করে রাশিয়া ও জাপান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2007, 02:43 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়াও এ তালিকায় যোগ দিয়েছে বলে ফিনান্সিয়াল টাইমস পত্রিকা জানায়।

দক্ষিণ কোরিয়ার এক কৃষি কর্মকর্তা জানান, গত বছর তারা ব্রিটেন থেকে ৩০ লাখ পোল্ট্রিজাত দ্রব্য আমদানি করে। বার্ড ফ্লু সংক্রমণের খবরে সম্প্রতি প্রজননের জন্য ব্রিটেন থেকে আনা তিন হাজার ৬৪৫টি হাঁস বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। ওগুলোকে হয় ব্রিটেনে ফেরৎ পাঠানো হবে কিংবা পুড়িয়ে ফেলা হবে।

গত বছরের প্রথম ১০ মাসে ব্রিটেন থেকে ১১,৪০০ টন পোল্ট্রি ও পোল্ট্রিজাত দ্রব্য আমদানি করে হংকং। আমদানি নিষিদ্ধ ঘোষণার পর সোমবার রাতে দেশটি জানায় তাৎক্ষণিকভাবেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পূর্বাঞ্চলীয় একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লুর অস্তিত্ব খুঁজে পাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ৬০ হাজার বড় আকারের টার্কি মোরগ মেরে ফেলেছে ব্রিটেন।