২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ধস

জনপ্রিয়তা হ্রাস পেয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী  সর্যুদ চুলানন্তের। বলা যায়, একরকম ধসই নেমেছে। সর্বসাম্প্রতিক জরিপে তার প্রতি সমর্থন মিলেছে মাত্র ৪৮ দশমিক ২ শতাংশ থাইল্যান্ডবাসীর। অথচ গত নভেম্বরেও এ সূচক ছিল ৭০ এ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2007, 05:14 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জনপ্রিয়তার মাপকাঠিতে এত কম নম্বর পেলেন চুলানন্ত। জনগণের নৈমিত্তিক সমস্যা সমাধানে ব্যর্থতাই তার ওপর থেকে অনেককে সমর্থন ফিরিয়ে নিতে বাধ্য করেছে।

ব্যাংককের ‘অ্যাসাম্পশান ইউনিভার্সিটি’ পরিচালিত ওই জরিপে অংশ নেয় মোট চার হাজার ৩৩৪ জন। সোমবার প্রকাশিত হয় এর ফলাফল।

প্রধানমন্ত্রীর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কারণ হিসেবে এদের বেশিরভাগ বলেছেন, সেনা অভ্যূত্থানের পর গঠিত সরকার এখনো থাকসিন ও তার সহযোগীদের দুর্নীতি তদন্তেই বেশি সময় ব্যয় করছে। কিন্তু চাপা পড়ে যাচ্ছে অন্য বিষয়গুলো। ফলে কৃষকদের সমস্যা বাড়ছে, কৃষি পণ্যের দাম কমছে। জীবন যাত্রার ব্যয় বাড়ছে। অথচ সরকারের কোনো সুদৃষ্টিই নেই এসব বিষয়ের প্রতি। জরিপে অংশ নেওয়া তিরিশ মনে করেন, দুর্নীতি সমস্যার সমাধান হবে না।

পাশাপাশি ইংরেজি নতুন বছরের প্রারম্ভে বোমা হামলার ঘটনাও প্রভাব ফেলেছে চুলানন্তের জনপ্রিয়তা হ্রাসে। থাইবাসীর প্রশ্ন, সরকার তাহলে জনগণের নিরাপত্তায় কী পদক্ষেপ নিয়েছে?

এসব কথা রয়টার্সকে জানিয়েছেন জরিপ পরিচালনার দায়িত্ব পালনকারী নোপ্পাদন কানিকা।

এদিকে, জনপ্রিয়তা হ্রাসের বিষয়টি আমলেই নিতে চান না প্রধানমন্ত্রী চুলানন্ত। তার বক্তব্য, “এতে আমার কী আসে যায়, আমি তো নির্ধারিত সময়ের পর আর দায়িত্বে থাকছি না।”