২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেরিলা আন্দোলনে পাকিস্তানের সমর্থন চান কাশ্মীরি নেতা

ভারতবিরোধী লড়াইয়ে কাশ্মীরি বিদ্রোহীদের সমর্থন জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় গেরিলা নেতা সৈয়দ সালাহউদ্দিন। তার মতে, আলোচনায় কোনো ফল আসবে না।

রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 05 Feb 2007, 04:16 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

রোববার রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দেন কাশ্মীরের ইউনাইটেড জিহাদ কাউন্সিলের নেতা সৈয়দ সালাহউদ্দিন। বিদ্রোহীদের বেশ কয়েকটি সংগঠন নিয়ে জোটটি গঠিত। উল্লেখ্য, কাশ্মীরিদের আন্দোলনের প্রতি সহানুভূতির নিদর্শনস্বরূপ ৫ ফেব্র“য়ারি পাকিস্তানে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালন করা হয়। ১৯৮৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

এর একদিন আগে নেওয়া ওই সাক্ষাৎকারে সৈয়দ সালাহউদ্দিন বলেন, “আমি মনে করি, শক্তিশালী রাজনৈতিক সমর্থনপুষ্ট একটি গেরিলা গোষ্ঠীই কাশ্মীর সমস্যার সমাধান আনতে পারে। এখন যে আলোচনা চলছে, তাতে কোনো ফল আসবে না।”

বিদ্রোহীদের যেসব গ্র“প আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে চাইছেন তাদের প্রসঙ্গে কাশ্মীরি নেতা বলেন, “তারা তাদের মতো করে চলতে পারেন, তবে আমরা তাদের সঙ্গে ওই ‘মেকি’ আলোচনায় যাব না।”

বর্তমানে কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের যে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন রয়েছে, তার বাইরেও বিশেষ সমর্থন প্রত্যাশা করেছেন সৈয়দ সালাহউদ্দিন।

এদিকে ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে এক বাণীতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বলেন, “কাশ্মীর সমস্যা সমাধানে তার প্রস্তাব গ্রহণযোগ্য একটি সমাধান আনতে পারে।”

তিনি বলেন, “সমস্যা সমাধানে আগে ভারত ও পাকিস্তানকে ঠিক করতে হবে প্রস্তাবে আর কী কী যোগ করা দরকার। দুই পক্ষ একমত হওয়ার পরই সেখান থেকে সেনা প্রত্যাহার ও জঙ্গিদের দমন করার কথা আসবে।”