২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশীদের জন্য রক্তক্ষয়ী বছর হবে ২০০৭: তালেবান

 ২০০৭ সালকে বিদেশী সেনাদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছরে পরিণত করার হুমকি দিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। মার্কিন সেনার সংখ্যা দ্বিগুন করে ন্যাটো বাহিনীর কাছ থেকে যৌথ বাহিনীর কমান্ড রোববার যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে তালেবানরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2007, 10:05 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তালেবান কমান্ডার মোল্লা হায়াতুল্লাহ খান বলেন,“আমাদের ২০০০ আত্মঘাতী বোমারু প্রস্তুত রয়েছে বিদেশী সেনাদের ওপর আঘাত হানার জন্য।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশী সেনাদের ওপর চূড়ান্ত আক্রমণের লক্ষ্যে ৮০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে আমাদের। অল্প কিছুদিনের মধ্যেই আঘাত হানতে শুরু করবো আমরা।”

তিনি বলেন,“ তালেবান গেরিলারা এখন আত্মঘাতী হামলা চালানোর জন্য জিহাদী চেতনায় উজ্জীবিত হয়ে আছে।”

ন্যাটো বাহিনীর বিদায়ী কমান্ডার ব্রিটিশ জেনারেল ডেভিড রিচার্ড বলেন, “২০০৬ সাল ছিল যৌথ বাহিনীর সাফল্যের বছর। তালেবানরা তাদের একটি লক্ষ্যও পূর্ণ করতে পারেনি।