২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“ব্রাজিলের পররাষ্ট্র নীতি মার্কিনবিরোধী পথে এগুচ্ছে”

ব্রাজিলের পররাষ্ট্র নীতি ক্রমেই মার্কিনবিরোধী পথে এগুচ্ছে। এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের সাবেক রাষ্ট্রদূত রবার্তো আবদেনার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শনিবার সাও পাওলোর ‘ভেগা’ পত্রিকায় সাক্ষাৎকারে রবার্তো বলেন, “ব্রাজিল ক্রমেই ঝুঁকে পড়ছে ল্যাতিন আমেরিকার অন্যান্য বামপন্থী দেশগুলোর দিকে। তাদের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে। আর ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে।”

নিজ দেশের পররাষ্ট্র নীতিতে একটি দর্শনের আধিপত্য চলছে বলে মনে করেন এ কূটনীতিবিদ। তার ভাষায় এ দর্শন হচেছ, “পুঁজিবাদবিরোধী, বিশ্বায়নবিরোধী ও মার্কিনবিরোধী”।

রবার্তো মনে করেন, উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ওপর জোর দেওয়ার দাম দিতে হচ্ছে ব্রাজিলকে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি হ্রাসের বিষয়টি তুলে ধরেন তিনি।

একটানা ৪৪ বছর দায়িত্ব পালনের পর গত সপ্তাহে অবসর নেন ৬৪ বছর বয়সী এই কূটনীতিবিদ। গত তিন বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

  প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ২০০৩ সালে ক্ষমতায় আসার পর ব্রাজিল তার পররাষ্ট্র ও বাণিজ্য নীতিতে অনেক পরিবর্তন আনে। এশিয়া, আফ্রিকাসহ ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার ওপর গুরুত্ব দেয় লুলার মধ্য বামপন্থী সরকার।