২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে সেনা কর্মকর্তাসহ ২০ জনকে জিম্মি করার অভিযোগ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ম্যানিলার সেনাপ্রধানসহ অন্তত ২০ জনকে মুসলিম বিদ্রোহীরা জিম্মি করেছে বলে অভিযোগ উঠেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2007, 12:19 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শনিবার সেনাবাহিনীর একটি সূত্র এ খবর জানালেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তারা দেয়নি।

স্থানীয় পত্রিকাগুলো জানায়, আটকদের মধ্যে ম্যানিলার সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল বেন ডলরফিনো ছাড়াও রয়েছেন বিদ্রোহী গ্রুপ মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএনএলএফ) বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় সরকারের প্রতিনিধি র্যামন সান্টোসসহ বেশ কয়েকজন সেনা ও সরকারি কর্মকর্তা। তাদের জলো দ্বীপের পানামাও এলাকায় গেরিলাদের ক্যাম্পে আটক রাখা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ডলরফিনো আটকাবস্থা থেকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তবে এর বেশি তিনি কিছু জানাননি।

ডলরফিনো কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সরকারের নির্দেশে শান্তি আলোচনার জন্য তিনি ওই এলাকায় যান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একটি সূত্র বিদ্রোহীদের হাতে তিন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পার্শ¦বর্তী সুলু প্রদেশের গভর্নর জানিয়েছেন, এমএনএলএফ জিম্মিদের ছেড়ে দেওয়ার বিনিময়ে কারাগারে আটক তাদের নেতা নুর মিশৌরির মুক্তি দাবি করেছে। স্থানীয় এমএনএলএফ নেতা হাবিয়ার মালিক গভর্নরকে জানিয়েছেন, মিশৌরিকে মুক্তি না দিলে তারা অটকদের ছাড়বে না।

২০০২ সালে গ্রেফতার করা হয় নুর মিশৌরিকে। তিনি এখন ম্যানিলায় কারারুদ্ধ আছেন।