২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে কারাগারে জঙ্গিদের হামলায় ৪৬ বন্দি মুক্ত

ফিলিপাইনের কোটাবাটো প্রদেশের একটি কারাগারে রকেট ও গ্রেনেড হামলা চালিয়ে শুক্রবার ৪৬ বন্দিকে মুক্ত করেছে সন্দেহভাজন মুসলিম জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

উত্তর কোটাবাটো প্রদেশের পুলিশ প্রধান ফেদেরিকো দুলাই এ তথ্য জানান।

তিনি জানান, কমপক্ষে ২৫ জন জঙ্গির একটি দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কোটাবাটোর কিদাপওয়ান শহরের ওই কারাগারে হামলা চালায়। এসময় রকেট লাঞ্চার ও গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের একটি দেয়াল ভেঙ্গে ফেললে ভেতরের ৪৬ জন বন্দি পালিয়ে যায়। হামলায় এক কারারক্ষীসহ দুই ব্যক্তি আহত হয়।

মাত্র ১৫ মিনিটের এ সুপরিকল্পিত হামলায় মুক্ত হওয়া বন্দিদের মধ্যে মিন্দানাও বোমা বিস্ফোরণ ঘটনায় আটক কয়েক সন্দেহভাজন জঙ্গিও রয়েছে।

প্রদেশের গভর্নর এমানুয়েল পিনোট বলেছেন, যেকোনো মূল্যে হামলাকারীদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “গ্রেপ্তারে বাধা দিলে প্রয়োজনে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। কেননা আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব মানুষ মরে গেলেও কোনো ক্ষতি নেই।”