২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস--ফাতাহ সংঘর্ষে নিহত ২

গাজায় হামাসের বন্দুকধারীরা শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গোয়েন্দা সংস্থার দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

প্রতিপক্ষ হামাস ও ফাতাহর মধ্যে এই ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন আরো ২৫ জন।

হাসপাতাল কর্মকর্তা সূত্রে এ খবর পাওয়া গেছে।

শুক্রবার গাজার বিভিন্ন রাস্তা ও ছাদে আব্বাসের ফাতাহ দলের গেরিলা সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন হামাস সরকারের বন্দুকধারী গেরিলাদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় মর্টার বোমা ও রকেট লঞ্চার দিয়ে ফাতাহ সমর্থকদের ওপর হামলা চালায় হামাস সদস্যরা।

এর আগে হামাসের শক্ত ঘাঁিট হিসেবে পরিচিত ইসলামিক ইউনিভার্সিটিতে রাতভর ব্যাপক ভাঙচুর চালায় ফাতাহ সমর্থকরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অগ্নিসংযোগও করে।

এছাড়া, পশ্চিম তীরে রামাল্লার নিকটস্থ শহর আল বিরেহতে হামাসের এক সদস্যকে অপহরণ করেছে ফাতাহ।

এ ঘটনায় মাত্র তিনদিন আগে হামাস--ফাতাহর মধ্যে সম্পাদিত অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।

এদিকে ইসরায়েল জানায়, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক দুটো হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ফাতাহ দলের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে ফিলিস্তিনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান।