২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে আবারো ফাতাহ -- হামাস সংঘর্ষ, নিহত ৬

ফিলিস্তিনে ফাতাহ ও হামাসের মধ্যে সংঘর্ষ চলছেই। তিন দিন আগে সংঘাত অবসানে দুই পক্ষ সম্মত হওয়ার পরও থেমে থেমে সংঘাত চলছিল। কিন্তু বৃহস্পতিবার এ সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এদিন হামাস হামলা চালায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিরাপত্তা রক্ষী বাহিনীর একটি গাড়ি বহরে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছয় জন নিহত ও দুই শিশুসহ অর্ধশত আহত হন।

মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ গ্র“প অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সমর্থক হামাস গ্র“পের বন্দুকধারীরা গাজায় তাদের গাড়ি বহরে হামলা চালায়।

তারা জানান, চারটি ট্রাকে করে চিকিৎসা সরঞ্জাম এবং তাঁবু নিয়ে ইসরাইল অতিক্রম করার সময় ওই হামলা হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি বহরে হামাস গ্র“প হামলা চালালে দুই পক্ষের মধ্যে এক রকম যুদ্ধই বেধে যায়।

নিহতদের মধ্যে প্রেসিডেন্টের দুই নিরাপত্তা কর্মকর্তা, সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের এক সদস্য, হামাসের এক সদস্য এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

স্থানীয় অধিবাসীরা জানান, দুই পক্ষের সংঘর্ষে ছয় জন নিহত এবং অর্ধশত আহত হন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। 

বেশ কিছু দিন ধরেই পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার মধ্যে ক্ষমতার রশি টানাটানি চলছিল। এর মধ্যে মাহমুদ আব্বাস আগাম নির্বাচনের ঘোষণা দিলে মতবিরোধ আরো তীব্র হয়। এর পর দুই পক্ষের সংঘাতে প্রায় অর্ধশত নিহত হন।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ আব্বাসের নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ এবং অস্ত্র কিনতে সম্প্রতি ৮৬ মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন। বিশ্লেষকরা ধারণা করছেন, এ ঘোষণার হামাসও চোরাই পথে তাদের সমরসজ্জা বাড়িয়ে তুলবে।