কাবা শরিফে অস্ত্র নিয়ে ঢোকার পথে এক ব্যক্তি আটক
কাবা শরিফে অস্ত্র নিয়ে ঢোকার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সৌদি আরবের এক কর্মকর্তা শুক্রবার এ কথা জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি কাবায় ঢুকতে গেলে পুলিশ সন্দেহবশত তাকে আটকায়। পরে তার দেহ তল্লাশি করে একটি রিভলবার ও একটি সাব মেশিনগান পাওয়া যায়। এগুলো তার জামার নিচে লুকানো ছিল। বোমা রাখার একটি বেল্টও পাওয়া যায় তার দেহে। তাতে অবশ্য কোনো বোমা ছিল না।
আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
