২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য পরিকল্পনায় ওআইসির সমর্থন চান মুশাররফ

মধ্যপ্রাচ্য পরিকল্পনায় ওআইসির সমর্থন চাইলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বৃহস্পতিবার ওআইসির বর্তমান চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

কুয়ালালামপুরে হোটেল সাউথে দুই নেতার বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর এগিয়ে আসার ওপর জোর দেওয়া হয়।

পারভেজ মুশাররফ বলেন, “সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ গ্রহণের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। নতুন কোনো পরিকল্পনা যদি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে, তবে তাতে লাভ ছাড়া ক্ষতি হবে না। কারণ, সেখানকার অবস্থার দিনদিন অবনতিই হচ্ছে।”

আহমদ বাদাবি আশা প্রকাশ করেন, পারভেজ মুশাররফের উদ্যোগের মধ্য দিয়ে ওআইসি এ বিষয়ে আলোচনার আহ্বান জানাতে পারে। তবে তিনি এও উল্লেখ করেন, এ বিষয়ে আরব লীগ ও জোট নিরপেক্ষ আন্দোলন চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।   

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সেখানে সহিংসতা বাড়ছে। এতে আমরা সবাই উদ্বিগ্ন। ”

পাকিস্তানি প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, “তার মতো আমাদেরও আশা সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা আরো বৃহত্তর পর্যায়ে আলোচনা করতে সক্ষম হব। তার মধ্য দিয়ে সঙ্কট নিরসনের সমাধান বেরিয়ে আসতে পারে।”

মালয়েশিয়া সফরের আগে বুধবার ইন্দোনেশিয়া সফর করেন জেনারেল পারভেজ মুশাররফ।