২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময়ে সব সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়: বুশ

“সুসময়ে অনেককেই সঙ্গে পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে আশেপাশে কেউ থাকে না। তখন সব সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। আমার হয়েছে সে দশা।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 12:03 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এ উপলব্ধি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের। ইরাক ইস্যুতে নিজের সিদ্ধান্তের সপক্ষে বলতে গিয়ে এ রকম অসহায়ত্বই ফুটে উঠল তার কণ্ঠে। 

তারপরও ইরাক নিয়ে নিজের সিদ্ধান্তের বিষয়ে একেবারেই ‘সমর্থনহীন’ মনে করেন না বুশকে। বুধবার ফক্স টেলিভিশনে সাক্ষাতকারে তিনি আশা প্রকাশ করেন, ইরাকে অতিরিক্ত সৈন্য মোতায়েনে তার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সমর্থনই করবেন কংগ্রেস সদস্যরা।

নতুন ইরাক নীতি নিয়ে ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটে বেশ চাপের মুখেই রয়েছেন বুশ। তার সিদ্ধান্তের বিরোধিতা করে আগামী সপ্তাহেই একটি প্রস্তাব তোলা হচ্ছে সিনেটে। আর তাতে কয়েক জন রিপাবলিকানও সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে।

কয়েকদিন আগেই ইরাক নিয়ে নিজের সিদ্ধান্ত থেকে সরে না আসার ঘোষণা দেন প্রেসিডেন্ট বুশ। কিন্তু এরপর কয়েক জন সংবিধান বিশেষজ্ঞ বলেন, কংগ্রেস চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।

এ জন্যই হয়তো জর্জ বুশের সুরটা অনেক নরম।