২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সন্ত্রাসীদের মদদের বিষয়ে ইরানকে আবারো হুঁশিয়ার করল যুক্তরাষ্ট্র

কে সন্ত্রাসী হামলায় মদদ দেওয়ার ব্যাপারে ইরানকে আবারো হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্ন বুধবার নতুন করে এ হুঁশিয়ারি দেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 11:34 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এনআরপি টিভিকে দেওয়া এ সাক্ষাৎকারে নিকোলাস বার্ন অভিযোগ করেন, “ইরাকি শিয়াদের অস্ত্র বানানোর প্রযুক্তি দিয়ে সহায়তা করছে ইরান। আর তা দিয়ে সন্ত্রাসীরা মার্কিন ও ব্রিটিশ বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।”

বিষয়টি খুবই উদ্বেগজনক, উল্লেখ করে মার্কিন সহকারীমন্ত্রী বলেন, “ইরানকে এ তৎপরতা বন্ধ করতে হবে।”

ইরাকে ইরানি কূটনীতিবিদ আটকের পক্ষে যুক্তি তুলে ধরে নিকোলাস বার্ন বলেন, “এ নিয়ে ইরানকে বারবার সতর্ক করে দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি। তাই আটক করতে আমরা বাধ্য হয়েছি। আর জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুসারে আত্মরক্ষায় এ ধরনের কাজ চালানোর অধিকার আমাদের রয়েছে।”

ইরাকি সন্ত্রাসীদের মদদ দেওয়ার জন্য ওয়াশিংটন বেশ কিছু দিন ধরেই তেহরানকে অভিযুক্ত করে আসছে। তবে তেহরান সে অভিযোগ অস্বীকার করছে।