২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় নির্বাচনে কিবাকির জয়, সহিংসতায় নিহত ১০

নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি। তবে নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। দেশটির একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় নায়ানজা প্রদেশে সহিংসতায় ১০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 05:28 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

নাইরোবি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি। তবে নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। দেশটির একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় নায়ানজা প্রদেশে সহিংসতায় ১০ জন নিহত হয়েছে। নির্বাচনে সামান্য ব্যবধানে জিতেছেন কিবাকি। নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্যামুয়েল কিভুটু সাংবাদিকদের সামনে ঘোষণা দেন "মাওয়ি কিবাকি এই নির্বাচনে জিতেছেন। এই ঘোষণার প্রায় এক ঘন্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কিবাকি। শপথ অনুষ্ঠান শেষে এক বক্তৃতায় তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে জনগণকে শান্ত থাকার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঘোষণা দেন দলের দুর্নীতিমুক্ত সদস্যদের নিয়ে তিনি সরকার গঠন করবেন। কিন্তু নির্বাচনে কিবাকিকে বিজয়ী ঘোষণা এবং তার শপথ নেওয়ার পরপরই রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করে বিরোধী নেতাকর্মীরা। তাদের দাবি নির্বাচনে জালিয়াতি হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। কেনিয়ার নেশন টেলিভিশন জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলে সহিংসতায় কমপক্ষে ১০ জন মারা গেছে। নায়ানজা প্রদেশের কিছি শহরে সহিংসতার এই ঘটনা ঘটে। নায়ানজা বিরোধী দলীয় নেতা রায়লা ওদিংগার নিজের এলাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩২০ ঘ.