দেয়াল লিখন আর ফুলেল শ্রদ্ধায় সাদ্দামের মৃত্যুবার্ষিকী
ইরাকের তিকরিত শহরের দেয়ালে রাতের আঁধারেই কিছু কালো কালির দেয়াল লিখন আর রোববার দিনের আলোতে কিছু মানুষ ফুল নিয়ে গেছে একটি কবরে। দেয়াল লিখন করা হয়েছে প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের গুণকীর্তণ করে, শহরবাসী ফুল দিয়েছে তারই কবরে। প্রথম মৃত্যুবাষির্কীতে সাদ্দামকে এভাবেই স্মরণ করেছে তার নিজের শহর তিকরিতের শোকাহত মানুষ।
