২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের ওপর হামলার নিন্দায় আব্বাস সরকার

আব্বাস সরকার শনিবার ফিলিস্তিন হামলায় দুই ইসরায়েলি নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে ফিলিস্তিনি গেরিলা দলগুলো নির্মূলের অঙ্গীকার করেছে। প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ দলের গেরিলারাও এ থেকে বাদ পড়বে না বলে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

রামাল্লাহ, পশ্চিমতীর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আব্বাস সরকার শনিবার ফিলিস্তিন হামলায় দুই ইসরায়েলি নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে ফিলিস্তিনি গেরিলা দলগুলো নির্মূলের অঙ্গীকার করেছে। প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ দলের গেরিলারাও এ থেকে বাদ পড়বে না বলে জানানো হয়েছে। শুক্রবার পশ্চিম তীরের হেবরন শহরে পাহারারত দুই ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি জঙ্গিরা। দুপক্ষের বন্দুকযুদ্ধে দুই গেরিলাও নিহত হয়। ইসরায়েলে এক সম্মেলনে প্রধানমন্ত্রী সালাম ফায়েদ বলেছেন, "কয়েকজন সন্তেহভাজনকে নিরাপত্তা বাহিনী আটক করেছে এবং এ ঘটনায় আমরা মর্মাহত।" স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রাজ্জাক আল ইয়াহিয়া এর আগে ভয়েস অব ফিলিস্তিনি বেতারে বলেছেন, সরকার ইতোমধ্যেই গেরিলা দলগুলো নির্মূলের পদক্ষেপ নিয়েছে। গোলাগুলির ঘটনার পর ইসরায়েলি সেনারা হেবরনে অন্ততপক্ষে ৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমতীরে আব্বাসের নিরাপত্তা অভিযান মূলত হামাসকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আল আকসা মার্টার্স ব্রিগেড সরকারের নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে রাজি হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারাসহ আল আকসার কয়েকটি ইউনিট এর ভাষ্য, তাদের জঙ্গি দলগুলো এখনও সক্রিয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ঘ.