২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ সাহায্য প্যাকেজে বিস্ফোরক রাসায়নিক পেয়েছে ইসরায়েল

হামাস নিয়ন্ত্রিত গাজায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চিহ্নিত সাহায্য প্যাকেজে বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

জেরুজালেম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাস নিয়ন্ত্রিত গাজায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চিহ্নিত সাহায্য প্যাকেজে বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলে। সেনাবাহিনী জানিয়েছে, উপকূলীয় এলাকার ফিলিস্তিনিদের জন্য ইইউ থেকে আসা চিনির বস্তায় ৬ দশমিক ৫ টন পটাসিয়াম নাইট্রেট পেয়েছে তারা। ইসরায়েলের ইইউ কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। তারা বলেন, এ ঘটনা সত্য হয়ে থাকলে তা অবৈধ এবং এর নিন্দা জানানো উচিত।" সেনাবাহিনী জানায়, ফিলিস্তিনি ট্রাকে করে আসা ওই মাল অধিকৃত পশ্চিম তীরে একটি ইসরায়েলি চেকপয়েন্টে কয়েকসপ্তাহ আগে আটক হয়। উল্লেখ্য, ইইউ গাজায় সবচে বেশি মানবিক সাহায্য সরবরাহ করে থাকে। গত জুনে হামাস গাজা দখল করার পর থেকে ইসরায়েল সেখানে সেনা পাহারা জোরদার করাসহ অর্থনৈতিক অবরোধ কঠোর করেছে। পটাসিয়াম নাইট্রেট বিস্ফোরক তৈরিতে এবং বাসায় তৈরি রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। অবশ্য সার হিসাবেও এটি ব্যবহার করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৩ঘ.