২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের তেল শুষে নেওয়ার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র: লাদেন

যুক্তরাষ্ট্র ইরাকে তেল সম্পদ কব্জা করার চক্রান্ত করছে-- এ অভিযোগে ইরাকিদেরকে মার্কিন-সমর্থনপুষ্ট সরকার গড়ার প্রচেষ্টায় সামলি না হওয়ার আহ্বান জানিয়েছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 08:59 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

দুবাই, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ইরাকে তেল সম্পদ কব্জা করার চক্রান্ত করছে-- এ অভিযোগে ইরাকিদেরকে মার্কিন-সমর্থনপুষ্ট সরকার গড়ার প্রচেষ্টায় সামলি না হওয়ার আহ্বান জানিয়েছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। শনিবার ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও টেপে লাদেন ভূমধ্যসাগর থেকে শুরু করে জর্ডানের নদী পর্যন্ত সমস্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড স্বাধীন করার জন্য জিহাদের প্রসার ঘটানোর অঙ্গীকার করেন। লাদেন বলেন, "তার দল কখনই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।" ৫৬ মিনিটের টেপে লাদেন বলেন, " যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তাদের এজেন্টদের পাশাপাশি একটি জোট সরকার গড়তে চায় যে সরকার ইরাকে বড় বড় মার্কিন ঘাঁটি রাখতে দেবে এবং তাদের পছন্দনীয় তেল তাদেরকে দিয়ে দেবে।" সৌদি আরব বংশোদ্ভূত লাদেন বলেন, "ইরাক সরকার ওয়াশিংটনকে এ অঞ্চলে পূর্ণ আধিপত্য রক্ষায় সাহায্য করবে। আর তা তারা করবে সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সহায়তায়। লাদেন আরও বলেন, " রিয়াদ সরকার এখনও মন্দ ভূমিকা পালন করছে।" সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহকে যুক্তরাষ্ট্রের 'প্রধান চর' আখ্যা দেন লাদেন। ফিলিস্তিনে ঐক্য সরকার গড়ার সৌদি আরবের প্রস্তাব সম্পর্কে লাদেন বলেন, রিয়াদ ফিলিস্তিনি জঙ্গি দল হামাসকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা নিয়েছে। কিন্তু বিষেশত ফিলিস্তিনিদের জন্যই আমরা জিহাদের প্রসার ঘটাতে চাই। আমরা এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমির বদলেও ইহুদিদের জন্য রাষ্ট্রকে স্বীকৃতি দেব না। পাকিস্তানের বেনজির ভুট্টো হত্যাকান্ডের পেছনে আল-কায়েদার হাত আছে--- এমন অভিযোগ সম্পর্কে লাদেন টেপে কোনো মন্তব্য করেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৩ঘ.