২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বসতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন আরব লীগ মন্ত্রীরা

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা ও ইহুদি বসতি স্থাপন নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। আরব লীগের মহাসচিব আমর মুসা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

কায়রো, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা ও ইহুদি বসতি স্থাপন নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। আরব লীগের মহাসচিব আমর মুসা শনিবার একথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে আমর মুসা বলেন, "ইসরায়েলের অবস্থান নিয়ে আন্তর্জাতিক প্রচেষ্টা কাজে আসবে বলে মনে হচ্ছে না। কাজেই এ ক্ষেত্রে কি করা যায় তা নির্ধারণের জন্য আমরা খুব শিগগির আলোচনায় বসব।" তিনি আরও বলেন, "এটা এখন পরিস্কার যে ইসরায়েল বসতি স্থাপন শুরু করায় শান্তির সমস্ত আশা নষ্ট হতে চলেছে। আনাপোলিস সম্মেলনে যে অগ্রগতি হয়েছে তাও পণ্ড হতে পারে।' ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, গাজার যে এলাকা বর্তমানে তাদের দখলে আছে সেখানে বসতি স্থাপন শুরু করার বিষয়টি সরকার অনুমোদন করেছে। তবে ওই এলাকার বাইরে বসতি স