২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরকে মাথায় গুলি করা হয়: দলীয় মুখপাত্র

পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) এক মুখপাত্র ও বেনজিরে ঘনিষ্ঠ সহযোগী শনিবার জানিয়েছেন, বেনজিরকে মাথায় গুলি করা হয়েছিল। গাড়ির ছাদের সঙ্গে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে সরকার যে ব্যাখ্যা দিয়েছে তাকে 'হাস্যকর' আখ্যায়িত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

করাচি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) এক মুখপাত্র ও বেনজিরে ঘনিষ্ঠ সহযোগী শনিবার জানিয়েছেন, বেনজিরকে মাথায় গুলি করা হয়েছিল। গাড়ির ছাদের সঙ্গে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে সরকার যে ব্যাখ্যা দিয়েছে তাকে 'হাস্যকর' আখ্যায়িত করেছেন তিনি। পিপিপি মুখপাত্র শিরি রেহমান হামলার সময় বেনজিরে গাড়িতেই ছিলেন এবং দাফনের জন্য তার মরদেহ তিনিই প্রস্তুত করেছেন। তিনি এ সময় বেনজিরের পাশেই ছিলেন তবে অন্যদিকে তাকিয়ে ছিলেন। তিনি নিজেও বিস্ফোরণে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার হামলাকারীর গুলি ও বোমায় বেনজির নিহত হওয়ার পরপরই নিরাপত্তা কর্মকর্তারা জানান, তার মাথা ও ঘাড়ে গুলি করা হয়েছে। তবে শুক্রবার সরকার জানিয়েছে, বিস্ফোরণে গাড়ির ছাদের সঙ্গে মাথায় বাড়ি খেয়েই বেনজিরের মৃত্যু হয়েছে। শিরি রেহমান বলেন, "বেনজিরের মাথার বাম পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার মাথায় বড় ক্ষত ছিল এবং সেখান থেকে অনাবরত রক্ত ঝরেছে। এমনকি দাফনের জন্য যখন গোসল করানো হয় তখনও মাথা থেকে রক্ত পড়েছে।" তিনি আরও বলেন, "সরকার এখন বলছে মাথায় আঘাত পেয়ে বেনজিরের মৃত্যু হয়েছে। এটা হাস্যকর।" শিরি রেহমান দাবি করেন, বেনজির সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিল কিন্তু তারা তা দেয়নি। তিনি আরও বলেন, "সরকার যা বলছে তা খুবই দূঃখজনক। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা একথা বলছে।" তিনি জানান, হামলকারীকে তিনি দেখতে পাননি। কেননা একই গাড়িতে থাকেলেও তিনি ওই সময় অন্যদিকে তাকিয়ে ছিলেন। তবে ওই সময় তিনি তাদের চারপাশে কিছু অপরিচিত লোককে দেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৫ ঘ.