২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ইস্যুতে লাদেনের নতুন টেপ আসছে

শুক্রবার একটি ইসলামি ওয়েব সাইট জানিয়েছে, তারা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের একটি নতুন টেপ প্রকাশ করবে। এতে ইরাকে "ষড়যন্ত্র ব্যর্থ করা" সম্পর্কিত লাদেনের বার্তা রয়েছে। ওয়েব সাইটটি জানিয়েছে, ৫৬ মিনিটের ওই রেকর্ডিংয়ে ইরাকে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত 'ইসলামিক স্টেট ইন ইরাক' সম্পর্কেও বার্তা থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 10:46 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

দুবই, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শুক্রবার একটি ইসলামি ওয়েব সাইট জানিয়েছে, তারা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের একটি নতুন টেপ প্রকাশ করবে। এতে ইরাকে "ষড়যন্ত্র ব্যর্থ করা" সম্পর্কিত লাদেনের বার্তা রয়েছে। ওয়েব সাইটটি জানিয়েছে, ৫৬ মিনিটের ওই রেকর্ডিংয়ে ইরাকে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত 'ইসলামিক স্টেট ইন ইরাক' সম্পর্কেও বার্তা থাকবে। তবে আল কায়েদার মিডিয়া শাখা আস-সাহাবের তৈরি এবং "ইরাকে ষড়যন্ত্র ব্যর্থ করার উপায়" শিরোনামের ওই টেপ বা বেতার বার্তাটি কখন প্রকাশ করা হবে সে সম্পর্কে কিছু জানায় নি ওয়েব সাইটটি। আল কায়েদা সাধারণত ওয়েব সাইটে তাদের ঘোষণা দেওয়ার তিন দিনের মধ্যে বার্তা প্রকাশ করে থাকে। ওয়েব সাইটটি বলেছে, "আল্লাহ যেন কাফেরদের চ্যানেল আল-জাজিরায় বার্তাটি প্রকাশের সুযোগ দেন।" তবে এ বক্তব্যের মাধ্যমে ইরাক ইস্যুতে লাদেনের বক্তব্য আল জাজিরা চ্যানেল ভিন্নভাবে উপস্থাপন করেছে কিনা সে সম্পর্কে জনপ্রিয় চ্যানেলটির ব্যাপারে সমর্থকদের অভিযোগ নিয়ে আল কায়েদা নেতা কথা বলবেন কিনা তা পরিষ্কার হওয়া যায়নি। প্রসঙ্গত, গোঁড়ামির কারণে ইরাকে গেরিলারা ভুল করছে