লন্ডন, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আততায়ীর হাতে বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যু গভীর সঙ্কটে ফেলে দিয়েছে পাকিস্তানকে। ৬০ বছরের ইতিহাসে পাকিস্তান এমন সঙ্কটে আর পড়েনি বলে মনে করছেন অনেকে। জনঅসন্তোষ সৃষ্টি হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে আগামী মাসের নির্ধারিত সাধারণ নির্বাচন।
বিশ্লেষকদের ধারণা, দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক চাপের মুখে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানের সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগকারী প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আবারও কিছু দিনের জন্য জরুরি অবস্থা জারি এবং ৮ জানুয়ারির নির্ধারিত নির্বাচন বাতিল বা ন্যূনতম পক্ষে স্থগিত ঘোষণা করতে পারেন। যদিও পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইতমধ্যেই জানিয়েছেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
এছাড়া, বৃহস্পতিবার বেনজিরের মৃত্যুর পরপরই পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আসন্ন নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মুশাররফকে পদত্যাগের আহ্বান জানানোয় পুরো নির্বাচনী প্রক্রিয়াই পড়েছে বিশৃঙ্খলার মধ্যে।
এ বিষয়ে লন্ডনের 'চাথাম হাউস' অ্যানালাইসিস গ্র"পের অ্যাসোসিয়েট ফেলো ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ ফারজানা শেখ বলেন, "এখন এটা মনে করাই যুক্তিসঙ্গত যে নির্বাচন হতে পারবে না।"
তিনি বলেন, "নির্বাচনী প্রক্রিয়ার মৃত্যু হয়েছে তার পথেই। আমি মনে করি সত্যিকারেই এ সম্ভাবনা রয়েছে যে মুশাররফ এ সিদ্ধান্ত নেবেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আবারও তার জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।"
ফারজানা বলেন, আফগানিস্তানের জঙ্গিবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে। আর এর মধ্য দিয়ে এমন একটি অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যে অঞ্চলটি পাকিস্তান এবং তার প্রতিবেশী পরমাণু অস্ত্রসমৃদ্ধ ভারতের মধ্যকার তিন তিনটি যুদ্ধের সাক্ষী।
তিনি বলেন, "১৯৪৭ সালের পর এটাই পাকিস্তানের প্রথম সঙ্কট নয়। তবে আমি বলতে চাই, এটাই আমাদের দেখা সবচেয়ে গভীর সঙ্কট।"
বৃহস্পতিবার পাকিস্তানের গ্যারিসন শহর রওয়ালপিন্ডির এক জনসমাবেশ শেষে সমন্বিত গুলি ও আত্মঘাতী বোমা হামলায় আহত হয়ে হাসপতালে মারা যান ৫৪ বছর বয়সী বেনজির।
মুশাররফের অপর প্রতিদ্বন্দ্বী নওয়াজের সমর্থকদের ওপর হামলার কয়েক ঘণ্টা বাদে বেনজিরকে লক্ষ্য করে চালানো এ হামলায় নিহত হয় আরও ১৫ জন। নওয়াজের সমর্থকদের ওপর বন্দুকধারীদের ওই হামলায় নিহত হয় তিনজন।
সম্ভাব্য হামলাকারী হিসাবে আল কায়েদা এবং তালেবানসহ পাকিস্তানের চরমপন্থি সংগঠনগুলোর নাম এলেও বিশ্লেষকরা বলছেন, বেনজিরের রাজনৈতিক প্রতিপক্ষ এবং মুশাররফের ঘনিষ্ঠ রাজনৈতিক দলকে সন্দেহর তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না।
লন্ডনভিত্তিক নিরাপত্তা ও গোয়েন্দা থিংক ট্যাংক 'এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশন' এর নির্বাহী পরিচালক এম জে গোহেল বলেন, "হামলার পেছনে কারা ছিলেন তা বের করা খুবই কষ্টকর। আল কায়েদা এবং তালেবান ছাড়াও এখনও আরও অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে। সেনবাহিনী এবং গোয়েন্দা সংগঠনগুলোর মধ্যেও অনেকে আছেন যাদের সঙ্গে কখনোই বেনজিরের ভাল সম্পর্ক ছিল না।"
গোহেল বলেন, "অবশ্যই এখানে রাজনৈতিক প্রতিপক্ষরাও রয়েছে। সবাই জানে পাকিস্তানে তার অসংখ্য শত্র" রয়েছে।"
'চাথাম হাউস' এর ফারজানা এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন যে বেনজির নিহত হয়েছেন রাওয়ালপিন্ডিতে। যে এলাকাটি পাকিস্তানের জঙ্গি অধুষ্যিত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে অনেক দূরের।
ফারজানা বলেন, "আর তাই এ প্রশ্নটা উঠবে যে সরকারি পর্যায় থেকে এমন কিছু অবহেলা হয়েছে যা ওই হামলার পথ পরিষ্কার করেছিল। এ ধরনের ঘটনার ফলে এ প্রশ্ন খুবই প্রাসঙ্গিক যে এ ঘটনায় সরকারিভাবে পরোক্ষভাবে কোনো ধরনের সহায়তা করা হয়েছিল কি-না।"
বৃহস্পতিবারের হামলার আগে থেকেই বেনজিরের নির্বাচনী কাজের ব্যবস্থাপকরা অভিযোগ জানিয়ে আসছিলেন যে, তাকে রক্ষার জন্য জাতীয় পর্যায় থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এর আগে গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরার পর বেনজিরের এক শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলায় বেনজির অল্পের বেঁচে গেলেও নিহত হয়েছিলেন ১৩৯ জন।
গোহেল বলেন, বেনজির হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী ও বেনজিরের বিক্ষুব্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, "জটিলতা বাড়ার সম্ভাবনা অনেক । এখন সহিংসতা আরও বাড়াবে। মুশাররফ আবারও জরুরি অবস্থা জারি করলে আরও বেশি দমনাভিযান এবং প্রতিবাদ-বিক্ষোভ হবে।"
গোহেল বলেন, "আমরা মনে করছি নির্বাচন না হলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে। ইসলামি চরমপন্থিরা সত্যিকারেই ওই শূন্যতা দখল এবং তার মধ্য থেকে কাজ করা শুরু করতে পারে।"
তিনি বলেন, "পাকিস্তান এমন একটা দেশ যেখানে আল কায়েদা এবং তালেবান সক্রিয়। এছাড়া পাকিস্তানের পরমাণু অস্ত্র ও দূর-পল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। আর এসব বিষয়ই পশ্চিমা ও বিশ্ব স
bdnews24