২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন মুশাররফ'

আমি মারা গেলে প্রেসিডেন্ট মুশাররফ দায়ী থাকবেন'--- মৃত্যুর দুমাস আগে এক চিঠিতে একথা লিখে গেছেন বেনজির। পাকিস্তানে ফিরেই ভয়াবহ আত্মঘাতী হামলা থেকে বেঁচে যাওয়ার ৮ দিন পর ২৬ অক্টোবর ই-মেইলে বেনজির তার দীর্ঘদিনের বন্ধু ও মার্কিন উপদেষ্টা মার্ক সিগেলের কাছে এই চিঠি পাঠান। বেনজির লেখেন, অনুরোধ জানানোর পরও সরকার তার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে রাজি হয়নি। আর তাই তার মৃত্যু হলে মুশাররফের ওপর এর দায় বর্তাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 07:09 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএনএন)--- 'আমি মারা গেলে প্রেসিডেন্ট মুশাররফ দায়ী থাকবেন'--- মৃত্যুর দুমাস আগে এক চিঠিতে একথা লিখে গেছেন বেনজির। পাকিস্তানে ফিরেই ভয়াবহ আত্মঘাতী হামলা থেকে বেঁচে যাওয়ার ৮ দিন পর ২৬ অক্টোবর ই-মেইলে বেনজির তার দীর্ঘদিনের বন্ধু ও মার্কিন উপদেষ্টা মার্ক সিগেলের কাছে এই চিঠি পাঠান। বেনজির লেখেন, অনুরোধ জানানোর পরও সরকার তার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে রাজি হয়নি। আর তাই তার মৃত্যু হলে মুশাররফের ওপর এর দায় বর্তাবে। ৮ বছরের নির্বাসিত জীবন শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দেশে ফেরার দিনই ভয়াবহ আত্মঘাতী হামলার শিকার হন। ওই হামলায় শতাধিক লোক নিহত হয়। তবে সে যাত্রায় বেঁচে যান বেনজির। বেনজির আগে থেকেই জানতেন দেশে তার ওপর হামলার হুমকি রয়েছে। পাকিস্তানে ফেরার আগেই সিএনএনকে বেনজির বলেছিলেন, হামলার হুমকি সম্পর্কে তিনি সচেতন। করাচিতে পৌঁছার পর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে তিনি উদ্বিগ্নও ছিলেন বলে জানিয়েছেন সিগেল। সিগেল আরও জানান, নির্বাচন কাছে আসতে থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে তা বুঝতে পেরেও বেনজির উৎকণ্ঠায় ছিলেন। তার একমাত্র ভরসা ছিল আল্লাহ। চিঠিতে বেনজির লিখেছিলেন, "আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না।" এই চিঠি লেখার আগে ১৬ অক্টোবরে তার উদ্বেগের কথা জানিয়ে মুশাররফকে আরেকটি চিঠি লিখেছিলেন বেনজির। সিগেলের কাছে লেখা চিঠিতে ওই চিঠির কথাও বেনজির উল্লেখ করেছেন। ১৬ অক্টোবরে মুশাররফকে লেখা ওই চিঠির কথা উল্লেখ করে ২৬ অক্টোবরে ই-মেইলে সিগেলের কাছে পাঠানো চিঠিতে বেনজির জানান, "আমার অনিরাপত্তার জন্য আমি মুশাররফকে আমি দায়ী করবেন। তার গোলামরা আমাকে নিরাপদে থাকতে দিচ্ছে না। আমাকে থামানোর জন্য পদে পদে বাধা সৃষ্টি করছে। আমার বুলেট প্র"ফ গাড়ী আমাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। চতুর্দিকের নিরাপত্তা রক্ষায় মাত্র চারটি পুলিশ ভ্যান দেওয়া হচ্ছে।" সিগেল বেনজিরের এই চিঠি সিএনএন এর উলফ ব্লিজারের কাছে ই-মেইলে পাঠান। তবে বেনজির মারা না যাওয়া পর্যন্ত এই চিঠির কথা কাউকে না জানানোর অনুরোধ রক্ষার্থে তা কাউকে জানানো হয়নি। এক ভাষণে বেনজির তার জীবনের ওপর হুমকি হিসাবে ৪ টি জঙ্গি দলের নাম বলেছিলেন। একটি হচ্ছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী, আফগানিস্তানের তালেবান গোষ্ঠী, আল-কায়েদা এবং করাচির একটি আত্মঘাতী দল। বেনজির এই দলটির নাম বলেননি। অক্টোবরে পাকিস্তানে ফেরার পরপরই সংঘটিত আত্মঘাতী হামলার পর বেনজির মুমঅররফ সরকার ও তার নিরাপত্তা বাহিনীকে তাকে হত্যার চেষ্টার জন্য অভিযুক্ত করেন। এ সময়ই তিনি মুশাররফের কাছে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের তিন সিনেটরও বেনজিরকে নিরাপত্তা দেওয়ার জন্য মুশাররফকে বারবার অনুরোধ জানিয়েছিলেন। সিগেল জানিয়েছেন, " নিরাপত্তা অভাব নিয়ে ্েনজির খুবই উৎকণ্ঠায় ছিলেন। ১৮ অক্টোবরের হামলাকে তিনি খুবই সন্দেহজনক বলে অভিহিত করেছিলেন। পাকিস্তান সরকার এ ঘটনা যথাযথ তদন্তের ভার নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছিলেন। সিগেল সিএনএন এ বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য যতটুকু নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বেনজির ততটুকুর জন্যই অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু এটুকুও তাকে দেওয়া হয়নি। তাকে কিছু পুলিশী নিরাপত্তা দেওয়া হলেও তা যথেষ্ট ছিল না। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রদূত দুরানি এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, বেনজিরের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। বেনজিরের নিরাপত্তার জন্য ৭,৮০০ থেকে ৮,০০০ নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৮ঘ.