২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরকে হত্যার দায় স্বীকার আল কায়েদার

আল কায়েদার আফগানিস্তানের কমান্ডারের বরাত দিয়ে ইতালীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে বেনজিরের হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা। আল-কায়েদা মুখপাত্র মুস্তফা আবু আল-ইয়াজিদ ইতালীয় সংবাদ সংস্থা আদনক্রোনস ইন্টারন্যাশনালকে (একেআই) বৃহস্পতিবার অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে বলেন, "মুজাহিদীনদের পর্যদুস্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমেরিকার সবচেয়ে মূল্যবান সম্পদকে খতম করেছি আমরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 06:44 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আল কায়েদার আফগানিস্তানের কমান্ডারের বরাত দিয়ে ইতালীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে বেনজিরের হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা। আল-কায়েদা মুখপাত্র মুস্তফা আবু আল-ইয়াজিদ ইতালীয় সংবাদ সংস্থা আদনক্রোনস ইন্টারন্যাশনালকে (একেআই) বৃহস্পতিবার অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে বলেন, "মুজাহিদীনদের পর্যদুস্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমেরিকার সবচেয়ে মূল্যবান সম্পদকে খতম করেছি আমরা।" একেআই আল-ইয়াজিদকে আফগানিস্তানের প্রধান কমান্ডার হিসেবে অভিহিত করেছে। আল-ইয়াজিদের বরাত দিয়ে সংস্থাটি জানায় অক্টোবরে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ স্থানীয় নেতা আয়মান আল জাওয়াহিরির নির্দেশে ভুট্টোকে হত্যার পরিকল্পনা করা হয়। আল কায়েদা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরো জানায়, ভুট্টেকে হত্যা করার জন্য আত্মঘাতী দল প্রস্তুত করা হয়। লস্কর-ই-জাঙ্গভী দলের এক পাঞ্জাবী স্বেচ্ছাসেবক এই হামলায় অংশ নেয় এবং সে বেনজিরকে হত্যা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাওয়ালপিন্ডির জনসমাবেশে এক আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির ভুট্টো নিহত হন। ওই হামলায় প্রায় ২০ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জিএনএ/১২৩৬ ঘ.