২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীরাই বেনজিরকে হত্যা করেছে: মুশাররফ

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার জন্য সন্ত্রাসীদের দায়ী করে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তিন দিনের শোক ঘোষণা করেছেন। টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত বক্তৃতায় মুশাররফ বলেন, "আমরা যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছি এ বর্বর হত্যাকাণ্ড তাদেরই কাজ।" তিনি বলেন, "এই সন্ত্রাসীরাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকি। এ হুমকি মোকাবেলায় আমি পুরো জাতির সমর্থন চাইছি এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 05:29 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার জন্য সন্ত্রাসীদের দায়ী করে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তিন দিনের শোক ঘোষণা করেছেন। টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত বক্তৃতায় মুশাররফ বলেন, "আমরা যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছি এ বর্বর হত্যাকাণ্ড তাদেরই কাজ।" তিনি বলেন, "এই সন্ত্রাসীরাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকি। এ হুমকি মোকাবেলায় আমি পুরো জাতির সমর্থন চাইছি এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।" মুশাররফ আরও বলেন, "সন্ত্রসীদের নির্মূল না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩২৫ঘ.