২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সা

পাকিস্তান পিপলস পার্টির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক বোমা হামলায় নিহত হয়েছেন । পাকিস্তানে ২০০৭ এর জুলাইয়ের পর থেকে কয়েকটি বড় ধরনের বোমা হামলার ঘটনাপঞ্জী:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান পিপলস পার্টির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক বোমা হামলায় নিহত হয়েছেন । পাকিস্তানে ২০০৭ এর জুলাইয়ের পর থেকে কয়েকটি বড় ধরনের বোমা হামলার ঘটনাপঞ্জী: জুলাই ১৪ - আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আধাসামরিক বাহিনীর ২৪ জন সদস্য মারা যায় এবং আহত হয় ২৯ জন। জুলাই ১৫ - উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত উপত্যকায় টহল দেওয়ার সময় এক চোরাগোপ্তা হামলায় ১৬ জন মারা যায় যাদের অধিকাংশই আধা সামরিক বাহিনীর সদস্য। একই দিন পুলিশ সদস্যদের ভর্তি কেন্দ্র ডেরা ইসমাইল খানে আলাদা এক বোমা হামলায় নিহত হয় আরো ২৯ জন। জুলাই ১৭ - ইসলামাবাদে বরখাস্তকৃত পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর সমাবেশে এক বোমা হামলায় ১৬ জন মারা যায়। জুলাই ১৯ - একই দিনে পাকিস্তানের তিনটি শহরে পৃথক বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়। জুলাই ২৭ - ইসলামাবাদের লাল মসজিদের কাছে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে ১৩ জন যাদের অধিকাংশই পুলিশ সদস্য। সেপ্টেম্বর ১১ - উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হয়। সেপ্টেম্বর ১৩ - ইসলামাবাদের কাছে একটি সেনা ক্যান্টিনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ সেনা নিহত হয়। অক্টোবর ১৯ - দেশে ফেরার দিন করাচিতে বেনজিরের মোটর শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ১৩৯ জন নিহত হয়। অক্টোবর ২৫ - সোয়াট উপত্যকায় পাকিস্তান সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে সন্দেহজনক এক আত্মঘাতী বোমা হামলায় ২১ জন মারা যায় যার মধ্যে ১৭ জন ছিল সেনা সদস্য। নভেম্বর ২৪ - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে ফেরার দিন রাওয়ালপিন্ডিতে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৫ জন মারা যায়। ডিসেম্বর ১৭ - উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাট শহরে আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীতে যোগ দিতে যাওয়া ১০জন মারা যায়। ডিসেম্বর ২১ - পাকিস্তানের উত্তর- পশ্চিমাঞ্চলে একটি মসজিদে ঈদের জামাতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২১১৭ঘ.