ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেনজির ভুট্টো সম্পর্কে কিছু তথ্য:
১৯৫৩ সালের ২১ জুন এক অবস্থাপন্ন পরিবারে বেনজির ভুট্টোর জন্ম হয়। তার বাবা জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা। ভুট্টো ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
হাভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতির ওপর পড়াশুনা শেষ করে ১৯৭৭ সালে বেনজির দেশে ফেরেন। তার অল্পদিন পরই ক্ষমতা দখল করেন সেনা শাসক জিয়া উল হক। ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসি দেন জিয়া উল হক । জুলফিকার আলীর মৃত্যুর পর বেনজির পিপিপি'র নেতৃত্ব গ্রহণ করেন।
১৯৮৮ সালে বেনজির প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর দুর্নীতির অভিযোগে ১৯৯০ সালে তৎকালীন রাষ্ট্রপতি তাকে অপসারণ করলে আবার ১৯৯৩ সালে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বেনজির।
সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ১৯৯৯ সালে বেনজির ও তার স্বামী আসিফ আলী জারদারিকে পাঁচ বছরের জেল ও ৮৬ লাখ ডলার জরিমানা করে পাকিস্তানের একটি আদালত। পরে অবশ্য উচ্চ আদালত এই রায়কে পক্ষপাতদুষ্ট হিসেবে রায় দেয়। এ সময় তারা পাকিস্তানে আর ফিরে না আসার সিদ্ধান্ত নেন।
২০০৬ সালে পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনতে পাকিস্তান মুসলিম লীগের নেতা নেওয়াজ শরীফের সঙ্গে জোট বাধেন বেনজির। তবে মুশাররফকে মোকাবেলার কৌশল নির্ধারণে একমত হতে পারেননি তারা।
আট বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে ২০০৭ এর অক্টোবরে বেনজির পাকিস্তানে প্রত্যাবর্তন করেন। পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বর্তমান শাসক মুশাররফের সঙ্গে সমঝোতা করতে দেশে ফেরেন তিনি।
পাকিস্তানে প্রত্যাবর্তনের দিনেই ১৯ অক্টোবর করাচিতে বেনজিরের শোভাযাত্রায় বোমা হামলা চালানো হয়। হামলায় ১৩৯ জন নিহত হলেও অল্পের জন্য বেঁচে যান তিনি।
২৬ ডিসেম্বর শ্রমিকদের অধিকার আদায়ের কর্মসূচির প্রতি বেনজির সমর্থন জানান এবং তার সমর্থকদের নিয়ে ইসলামাদের কাছে একটি শিল্প এলাকায় সভা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২১০২ঘ.
bdnews24