গাজা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/য়টার্স)---- ইসরায়েল ১৪০০ ফিলিস্তিনি বন্দি মুক্তির শর্ত মেনে না নেওয়া পর্যন্ত আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্তি দেবে না বলে জানিয়ে দিয়েছে হামাস। গাজায় হামাসের নেতা বুধবার একথা বলেছেন।
হামাসের বন্দি মুক্তির এরকম আরেকটি দাবি কয়েকমাস আগে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এতে করে শালিতের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হওয়ার দুপক্ষের চেষ্টার মাঝে ব্যাপক ব্যবধানই প্রকাশ পাচ্ছে।
হামাস ২০০৬ সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে আটক করে। হামাস নেতা ওসামা আল মজিায়েনি বলেছেন, " বন্দি মুক্তির যে কোনো চুক্তিতেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩৫০ জনসহ ১৪০০ জন বন্দির নাম তালিকায় থাকতে হবে।
ফিলিস্তিনি বন্দি মুক্তি নিয়ে এর আগে দুপক্ষের মাঝে চুক্তির চেষ্টা স্থগিত হয়ে যায় হামাসের গাজা দখলকে কেন্দ্র করে।
এরপর গত বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক শালিতের মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তি করার চেষ্টায় মিশরের প্রেসিডেন্ট এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু বন্দি মুক্তির দাবি মানা না হলে হামাস কোনো চুক্তি করবে না বলে জানিয়ে দিয়েছে।
বিডিনিউজএটায়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24