২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সরকার গঠন করতে চলেছে থাকসিনপন্থি দল

বিলম্বিত হলেও এটা নিশ্চিত, ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত দলটি দেশটির সরকার গঠন করতে চলেছে। বিলুপ্ত ঘোষিত থাকসিনের 'থাই রক থাই' পার্টি ভেঙ্গে নবগঠিত পিপল পাওয়ার পার্টি (পিপিপি) গত রোববারের নির্বাচনে প্রথম স্থান দখল করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ব্যাংকক, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিলম্বিত হলেও এটা নিশ্চিত, ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত দলটি দেশটির সরকার গঠন করতে চলেছে। বিলুপ্ত ঘোষিত থাকসিনের 'থাই রক থাই' পার্টি ভেঙ্গে নবগঠিত পিপল পাওয়ার পার্টি (পিপিপি) গত রোববারের নির্বাচনে প্রথম স্থান দখল করতে যাচ্ছে। যদিও থাকসিন এবং তার পাঁচ বছরের শাসনামলের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বাধীন প্রচারাভিযানের পর খুব কম সংখ্যক থাই ধারণা করতে পেরেছিলেন ৪৮০ আসন বিশিষ্ট পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে মাত্র ৮টি আসন কম পাবে তার সমর্থিত দল পিপিপি। তবে এখনও কেউ কেউ এ বিষয়ে সন্দিহান যে, থাকসিনপন্থি দলের ক্ষমতায় আসা সেনাবাহিনীর জন্য নিশ্চিতভাবেই উদ্বেগের কারণ হওয়ায় তারা চুপচাপ বসে থেকে পিপিপিকে ছোট দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনের বিষয়ে দর কষাকষি করার সুযোগ দেবে। তাছাড়া, নির্বাচিত প্রার্থীদের গণহারে অযোগ্য গোষণা করার সম্ভাবনা থাকায় আরেকটি সেনা অভ্যুত্থানের সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, যতই দিন গড়াচ্ছে ততই ওই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা দীর্ঘায়িত হচ্ছে। পিপিপি বলছে, তারা চারটি ছোট দলের সমর্থন পেয়েছে। যদিও তারা ওই দলগুলোর নাম এখনও প্রকাশ করেনি। পিপিপির সরকার গঠন প্রসঙ্গে ব্যাংককভিত্তিক রাজনৈতিক ইতিহাসবিদ ক্রিস বাকের বলেন, "জোট সরকার গঠন করার ক্ষেত্রে সত্যিকারেই তেম ন প্রতিবন্ধকতা নেই।" এদিকে, ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ইতিমধ্যেই "বিপুল ব্যবধানে বিজয়ী" হওয়ায় পিপিপি নেতা সামাক সুন্দরাভেজকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি তার সঙ্গে "ঘনিষ্ঠভাবে কাজ" করার অপেক্ষায় আছেন। এছাড়া, সরকার গঠনের বিষয়ে সামাকের মনেও কোনো প্রকার দ্বিধা নেই। রোববারের নির্বাচনে পিপিপির বিজয় পরিষ্কার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক ঘোষণায় ব্যাংককের সাবেক গভর্নর সামাক বলেন, তিনি "নিশ্চিতভাবেই" থাইল্যান্ডের আগামী প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর এমনটা হলে এটা নিশ্চিত যে গত প্রায় দুই বছরের রাজনৈতিক অচলবস্থা কাঁটিয়ে উঠতে চলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি থাইল্যান্ড। গত বছরের সেনা অভ্যুত্থানের পর নির্বাচনী জালিয়াতির অভিযোগে থাকসিনের থাই রক থাই পার্টি বিলুপ্ত করা হয়। এছাড়া, থাকসিন এবং তার দলের ১১০ জন সদস্যকেও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে রোববারের পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের সমর্থকরা সমর্থন দেয় পিপিপিকে। তাদের আশা, পিপিপি ক্ষমতায় এলে তাদের নেতার দেশে ফেরার পথ পরিষ্কার হবে। নির্বাচনে পিপিপি ৪৮০টি আসনের মধ্যে ২৩২টিতে বিজয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। তবে পিপিপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নির্বাচনী ফলাফলে এ বিষয়টি স্পষ্ট যে, থাই জনগণ থাকসিনকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনীর অভ্যুত্থান মেনে নেয়নি। মঙ্গলবার হংকংয়ে দেওয়া এক সংবাদ সম্মেলনে থাকসিন বলেছেন, তিনি তার বিরুদ্ধে সেনাবাহিনীর নিয়োগকৃত তদন্ত কর্মকর্তাদের দায়ের করা দুর্নীতির অভিযোগগুলো থেকে নিজেকে মুক্ত করতে চান। সংবাদ সম্মেলনে ৫৮ বছর বয়সী থাকসিন বলেন, 'এপ্রিলের মধ্যেই' দেশে ফিরতে চান তবে তিনি আর রাজনীতিতে জড়াবেন না। তবে তিনি বলেন, "পিপিপি চাইলে আমি তাদের পরামর্শ দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৭৫৫ ঘ.