২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সেতু ধসে ১৩ জন নিহত, নিখোঁজ অনেক

নেপালে ভেরি নদীর ওপরের একটি ঝুলন্ত সেতু ধসে মঙ্গলবার কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকেই। নিহতদের মধ্যে রয়েছে চারটি শিশু ও সাত মহিলা। পুলিশ কর্মকর্তা পরশুরাম খাতরি জানান, কাঠমান্ডু থেকে ৩২০ কিলোমিটার পশ্চিমে চিঞ্চু গ্রামে এক ধর্মীয় মেলায় যোগ দিতে যাওয়া গ্রামবাসীরা ভেরি নদী পার হওয়ার সময় সেতুটি ধসে পরে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কাঠমান্ডু, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে ভেরি নদীর ওপরের একটি ঝুলন্ত সেতু ধসে মঙ্গলবার কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকেই। নিহতদের মধ্যে রয়েছে চারটি শিশু ও সাত মহিলা। (আরও তথ্যসহ) পুলিশ কর্মকর্তা পরশুরাম খাতরি জানান, কাঠমান্ডু থেকে ৩২০ কিলোমিটার পশ্চিমে চিঞ্চু গ্রামে এক ধর্মীয় মেলায় যোগ দিতে যাওয়া গ্রামবাসীরা ভেরি নদী পার হওয়ার সময় সেতুটি ধসে পরে। ওই অঞ্চলের সবচেয়ে বড় শহর সুরখেত থেকে পুলিশ কর্মকর্তা মাধব রিজাল বলেন, "আমরা ১৩টি মৃতদেহ উদ্ধার করেছি। আরও ৩২জনকে উদ্ধার করে এখানকার হাসপাতালে ভর্তি করেছি।" এর আগের খবরে প্রায় ২০০ লোক নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হয়েছিল। আরেক কর্মকর্তা বলেছেন, অনেকেই সাঁতরে কূলে উঠে বাড়ি গিয়ে থাকতে পারেন যাদের হিসাব পুলিশের কাছে নেই। তিনি জানান, রাত নেমে আসায় উদ্ধার তৎপরতা ধীর গতিতে চলছে। কর্তৃপক্ষ বলেছে, সেতুটির একটি পিলার বসে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ডিডি/এমএইচবি/২২৪২ ঘ.