আহমেদাবাদ, ভারত ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কট্টরপন্থি ও বিতর্কিত হিন্দু রাজনীতিবিদ নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। গুজরাট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি মঙ্গলবার তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
আহমেদাবাদের এক স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এ সময় স্টেডিয়ামে ছিল মোদির ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড়। তারা ফুলে ফুলে মোদিকে ঢেকে দেয়। অনেকে আবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অভুক্ত থাকে। মোদির আগমনের অপেক্ষায় থাকা এক ভক্তের উক্তি, " তিনি আমাদের নেতা। আমাদের আশা। আমাদের প্রকৃত হিন্দু সন্তান।"
বিজেপি'র বিতর্কিত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি যে হিন্দুদের ত্রাণকর্তা সে ব্যাপারে তার সমর্থকদের সন্দেহ নেই বললেই চলে। যদিও সমালোচকরা হাজার হাজার সংখ্যালঘু মুসলিম হত্যার জন্য মোদিকে দায়ী করেছেন। তারপরও গুজরাট নির্বাচনে তৃতীয় মেয়াদে জয়ী হয়ে মোদি প্রমাণ করেছেন তিনি অপ্রতিরোধ্য।
বিজেপি'র বিতর্কিত ডানপন্থী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সফল অর্থনৈতিক নীতির জন্য কৃতিত্বের দাবিদার। তার শাসনামলে গুজরাট ভারতের সবচে উন্নত রাজ্য হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। রাজ্যে এই উন্নয়ন নিশ্চিত করার কৃতিত্ব মোদির। কিন্তু তার বিরুদ্ধে গুজরাটে ২০০২ সালের সা
bdnews24