২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পেনের রাজার

স্পেনের রাজা হুয়ান কার্লোস সোমবার বড়দিনের বার্তায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

মাদ্রিদ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্পেনের রাজা হুয়ান কার্লোস সোমবার বড়দিনের বার্তায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বাস্ক বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'ইটা'কে মোকাবেলার উপায় নিয়ে স্পেনের সমাজতান্ত্রিক সরকার এবং রক্ষণশীল বিরোধীদল পপুলার পার্টির মধ্যকার গত কয়েক মাসের তীব্র বিতর্কের পর এ আহ্বান জানালেন রাজা কার্লোস। স্পেন সরকারের অভিযোগ, এ ইস্যুতে উভয় দলের মধ্যে যে ঐক্য হয়েছে তা লঙ্ঘণ করছে বিরোধী পপুলার পার্টি (পিপি)। অপরদিকে, সরকার ইটা'র কাছে আত্মসমর্পণ করছে