২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ইরাকে আবারও তুর্কি বিমান হামলা

উত্তর ইরাকের নিষিদ্ধ ঘোষিত পিকেকে গেরিলা ঘাঁটিতে শনিবারের হামলার পর রোববার আবার বিমান হামলা চালিয়েছে তুরস্কের জঙ্গি বিমান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইরাকের কুর্দি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

তুরস্ক, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ইরাকের নিষিদ্ধ ঘোষিত পিকেকে গেরিলা ঘাঁটিতে শনিবারের হামলার পর রোববার আবার বিমান হামলা চালিয়েছে তুরস্কের জঙ্গি বিমান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইরাকের কুর্দি কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইরাকের কুর্দি নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জাবের ইয়াবার বলেছেন, "উত্তর ইরাকের জনমানবহীন পার্বত্যাঞ্চলে তুর্কি বিমান হামলা হয় ৩ টায় (১২০০ জিএমটি) এবং তিন ঘন্টারও বেশি সময় ধরে ওই হামলা চলে। এতে কৃষিজমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।" তুর্কি সেনাবাহিনীর কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান রোববার উত্ত ইরাকে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেননি আবার নিশ্চিতও করেননি। তবে তিনি পিকেকে গেরিলাদের বিরুদ্ধে তার দেশের সেনাশক্তি ব্যবহারের অধিকারের পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, " আমরা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আমাদের অধিকার রক্সা করে চলেছি। আমরা এ ব্যাপারে সংকল্পবদ্ধ এবং সেনা অভিযান পরিকল্পনামাফকই এগুবে।" তুর্কি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তুরস্কের অভ্যন্তরে এবং উত্তর ইরাক সীমান্তে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)'র গেরিলাদের বিরুদ্ধে সেনা অভিযান চলবে। জেনারেল স্টাফ ওয়েবসাইট এক বিবৃতিতে জানায়, " তুরস্কের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো রাতে চিহ্নিত পিকেকে ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এরপর যুদ্ধবিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।" হামলায় হতাহতের সংখ্যা কত তা এখনই বলা যাচ্ছে না বলে জানায় জেনারেল স্টাফ। ইরাকের কুর্দি নিরাপত্তা বাহিনী বলেছে, বোমা হামলায় তাদের কেউ হতাহত হয়নি। ইরাকি কুর্দিস নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জাবার ইয়াবার বলেছেন, " উত্তর ইরাকে বোমা হামলায় কেই নিহত হয়নি। কারণ ওই অঞ্চল প্রায় জনশূন্য হয়ে পড়েছে। তুরস্ক থেকে মর্টাার ও বিমান হামলার ভয়ে লোকজন সব এলাকা ছেড়ে পালিয়েছে।" উল্লেখ্য, এ মাসে তুরস্ক উত্তর ইরাকের কুর্দি গেরিলাদের ওপর হামলা জোরদার করেছে। ৫০ টি জঙ্গি বিমান নিয়ে তারা প্রথম দফায় একটি হামলা চালায়। পরে কয়েকশ' স্থলসেনা নিয়ে তারা আরেকবার উত্তর ইরাকে অভিযান চালায়। বিচিছন্নতাবাদী গেরিলা নির্মূলে সেনাশক্তি ব্যবহারের অধিকার আছে বলে দাবি করেছে তুরস্ক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৯ঘ.