২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিন উপলক্ষে বেথলেহেমে পূণ্যার্থীদের ভিড়

বড়দিনের উৎসব পালন করতে সোমবার হাজার হাজার পূণ্যার্থী ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জড়ো হয়েছেন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে জোরদার করার মানসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও পশ্চিমা নেতারা এতে অংশ নিচ্ছেন। গির্জার ঘণ্টা ধ্বনি, ড্রামের শব্দ ও ব্যাগপাইপের সুরে উৎসবের রূপ নিয়েছে বেথলেহেমের মেনজার স্কোয়ার। খ্রিস্টান ধর্মানুসারীদের বিশ্বাস এখানেই জন্ম নিয়েছিলেন যিশু। বড় দিনকে ঘিরে ফিলিস্তিনি নিরাপত্তা রক্ষীরা বেথলেহেমের রাস্তায় রাস্তায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যায়। তাদের অনেকের হাতেই নতুন পাওয়া রাইফেল। পশ্চিম তীরের এই শহরটিতে কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনি বাহিনীর এত বেশি সংখ্যায় মোতায়েন আর দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 08:05 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

বেথলেহেম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বড়দিনের উৎসব পালন করতে সোমবার হাজার হাজার পূণ্যার্থী ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জড়ো হয়েছেন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে জোরদার করার মানসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও পশ্চিমা নেতারা এতে অংশ নিচ্ছেন। গির্জার ঘণ্টা ধ্বনি, ড্রামের শব্দ ও ব্যাগপাইপের সুরে উৎসবের রূপ নিয়েছে বেথলেহেমের মেনজার স্কোয়ার। খ্রিস্টান ধর্মানুসারীদের বিশ্বাস এখানেই জন্ম নিয়েছিলেন যিশু। বড় দিনকে ঘিরে ফিলিস্তিনি নিরাপত্তা রক্ষীরা বেথলেহেমের রাস্তায় রাস্তায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যায়। তাদের অনেকের হাতেই নতুন পাওয়া রাইফেল। পশ্চিম তীরের এই শহরটিতে কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনি বাহিনীর এত বেশি সংখ্যায় মোতায়েন আর দেখা যায়নি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস খ্রিস্টান স