কুয়ালালামপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিগত ভারতীয়দের শান্ত করতে হিন্দুদের মন্দির রক্ষণাবেক্ষণের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে মালয়েশিয়া। জাতিগত বৈষম্যের কারণে ভারতীয় সংখ্যালঘুদের উপাসনায়লগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে--- এমন অভিযোগের মুখে সরকার এই পদক্ষেপ নিচ্ছে।
গত মাসে মালয়েশিয়ায় সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভে রাস্তায় নামে ১০ সহস্রাধিক জাতিগত ভারতীয়। ভালো শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মন্দির ধ্বংস বন্ধ করার দাবিতে স্লোগান দেয় তারা।
বিক্ষুব্ধ ভারতীয়দের শান্ত করার চেষ্টাতেই মালয়েশিয়ার ওয়ার্কস মিনিস্টার এস স্বামী বলেন, "মন্দির সংক্রান্ত সব বিষয়ই আমি খতিয়ে দেখব। ভবিষ্যতে যাতে আর মন্দির ধ্বংস করা না হয় তা নিশ্চিত করার জন্যই বিষয়টি খতিয়ে দেখা হবে। আর কোনো মন্দির গুঁড়িয়ে দেওয়া হলেও সঙ্গে সঙ্গে অন্য একটি বিকল্প স্থানে হিন্দুদের জন্য উপাসনাগারের ব্যবস্থা করা হবে।"
প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ি দেশব্যাপী মন্দিরগুলো দেখাশুনার ভার তাকে দিয়েছেন বলেও জানান স্বামী। উল্লেখ্য, মালয়েশিয়ার মন্ত্রীসভায় এস স্বামীই একমাত্র ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী।
হিন্দু বিক্ষোভকারীরা বলছেন, তিন সপ্তাহে গড়ে একটি করে মন্দির ভেঙে ফেলা হয়। কর্তৃপক্ষ বিনা অনুমতিতে অবৈধভাবে মন্দিরগুলো নির্মাণ করে বলেও তারা অভিযোগ করেছেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার ২৬ মিলিয়ন লোকের প্রায় ৭ শতাংশই জাতিগত ভারতীয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের শাসনামলে তাদের পূর্বপূরুষেরা শ্রমিক হিসাবে মালয়েশিয়ায় এসেছিল।
বর্তমানে এই স
bdnews24