আহমেদাবাদ, ভারত, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের গুজরাট রাজ্যে বিজেপি'র বিতর্কিত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি যে হিন্দুদের ত্রাণকর্তা সে ব্যাপারে তার সমর্থকদের সন্দেহ নেই বললেই চলে। যদিও সমালোচকরা হাজার হাজার সংখ্যালঘু মুসলিম হত্যার জন্য মোদিকে দায়ী করেছেন। তারপরও গুজরাট নির্বাচনে তৃতীয় মেয়াদে জয়ী হয়ে মোদি প্রমাণ করলেন তিনি অপ্রতিরোধ্য।
বিজেপি'র বিতর্কিত ডানপন্থী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সফল অর্থনৈতিক নীতির জন্য কৃতিত্বের দাবিদার। তার শাসনামলে গুজরাট ভারতের সবচে উন্নত রাজ্য হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। রাজ্যে এই উন্নয়ন নিশ্চিত করার কৃতিত্ব মোদির। কিন্তু তার বিরুদ্ধে গুজরাটে ২০০২ সালের সা
bdnews24