২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার জঙ্গিদের বিরুদ্ধে 'যুদ্ধ' চলবে: ওলমার্ট

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার গাজা উপত্যকা দখলকারী হামাস গেরিলাদের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে যেসব জঙ্গি রকেট হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

জেরুজালেম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার গাজা উপত্যকা দখলকারী হামাস গেরিলাদের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে যেসব জঙ্গি রকেট হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলবে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা জোরদারের প্রসঙ্গ উল্লেখ করে ওলমার্ট ইসরায়েলের মন্ত্রীদের বলেন, "এই যুদ্ধ চলবে।" প্রসঙ্গত, গত সপ্তায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়। ওলমার্ট গত জুন মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত সেনাদের হটিয়ে গাজা উপত্যকা দখলকারী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি না করারও ইঙ্গিত দিয়েছেন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইইউ, জাতিসংঘ) ঠিক করা দাবিগুলোর কথা উল্লেখ করে ওলমার্ট বলেন, " ৪ পক্ষের মূল নীতিগুলো মেনে নিতে অস্বীকৃতি জানানোদের সঙ্গে আলাপ-আলোচনা করার কোনো প্রয়োজন নেই ইসরায়েলের।" ওলমার্ট বলেন, "এটা হামাস, ইসলামিক জিহাদ বা অন্য যে কারও জন্য প্রযোজ্য। যারা ৪ পক্ষকে মেনে নেবে তারাই আলোচনার অংশীদার। তবে যারা তা মেনে নিতে প্রস্তুত নয় তারা আলোচনার অংশীদার নয় এবং আমাদের নীতি পরিবর্তন হবে না।" উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ