২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি গড়বে ইসরায়েল

জেরুজালেমের কাছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগামী বছর প্রায় ৭৪০টি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলের পূর্ত মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 08:49 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

জেরুজালেম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জেরুজালেমের কাছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগামী বছর প্রায় ৭৪০টি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলের পূর্ত মন্ত্রণালয় একথা জানিয়েছে। ফিলিস্তিনের বসতি নির্মাণ পুরোপুরি বন্ধ করার আহ্বান সত্ত্বেও এ পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে গত মাসে যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিসে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে গৃহীত চুক্তিগুলোর ভবিষ্যত নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, জেরুজালেমের কাছের একটি এলাকায় প্রায় তিনশ' নতুন বসতি নির্মাণ করার ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাহারের ফিলিস্তিনের দাবির পরিপ্রেক্ষিতে অ্যানাপোলিস সম্মেলনের পর এ মাসের প্রথম দিকে অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা ভেস্তে যায়। জেরুজালেমের কাছের ওই এলাকাটি ইসরায়েলিদের কাছে হারহোমা এবং ফিলিস্তিনিদের কাছে আবু জেনিম নামে পরিচিত। ইসরায়েলি পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ৭৪০টি বসতি নির্মাণের বিষয়টি মন্ত্রণালয়ের ২০০৮ সালের বাজেটে রয়েছে। এ পরিকল্পনায় জেরুজালেমের কাছের হারহোমায় ৫০০টি এবং মালে আদুমিনে ২৪০টি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা নতুন বসতি নির্মাণের পরিকল্পনার পক্ষে যুক্তি দেখালেও ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে সোমবার থেকে শুরু হতে যাওয়া আলোচনা বিঘি