২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ঈদের জামাতে হামলায় জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি মসজিদে শুক্রবার ঈদের জামাতে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক সন্দেহভাজনকে আটকের জন্য অভিযান চলছে। আফগান সীমান্তবর্তী এলাকার মুসলিম জঙ্গিরা হামলাটি চালায় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। শুক্রবারের ওই হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত মুসল্লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি মসজিদে শুক্রবার ঈদের জামাতে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক সন্দেহভাজনকে আটকের জন্য অভিযান চলছে। আফগান সীমান্তবর্তী এলাকার মুসলিম জঙ্গিরা হামলাটি চালায় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। শুক্রবারের ওই হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত মুসল্লি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা শনিবার বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "আমরা একজনকে গ্রেপ্তার করেছি। আরও একজনকে ধরার জন্য অভিযান চলছে।" মুশাররফপন্থী হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ শেরপা বোমা হামলার লক্ষ্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের চারাসাদ্দা জেলায় শেরপাও এর জন্মশহরে এই হামলা হয়। শেরপাও ওই মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন এবং বোমা হামলার সময় সেখানেই ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার ছেলে আহত হয়েছেন। শেরপাও মুশাররফের নেতৃত্বাধীন মুসলিম লীগ থেকে আগামী ৮ জানুয়ারির নির্বাচনে অংশ নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জনিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদের মাঝামাঝি একটি সারিতে নামাজ পড়ছিলেন। ঈদের জামাত শেষে শেরপাও এর সঙ্গে লোকজন কোলাকুলি করার সময় তাদের কাছে গিয়ে সে বোমটির বিস্ফোরণ ঘটায়। এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব সৈয়দ কামাল শাহ রয়টার্সকে জানিয়েছিলেন, "এখন পর্যন্ত আমরা ৩৮ জনের মৃত্যু এবং ৪০ জনের আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি।" গোয়েন্দা কর্মকর্তারা বলছেন ৫০ জনেরও বেশি মানুষ ওই আত্মঘাতী হামলায় নিহত হয়ে থাকতে পারেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/১৪৩৮ ঘ.