২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদা বন্দিদের জিজ্ঞাসাবাদের টেপ পুড়িয়ে ফেলেছে সিআইএ

আল কায়েদা বন্দিদের ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিজ্ঞাসাবাদের তথ্য দেওয়ার জন্য সিআইএকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর ১১ কামিশন। তবে ওই টেপ পুড়িয়ে ফেলার কথা জানিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদা বন্দিদের ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিজ্ঞাসাবাদের তথ্য দেওয়ার জন্য সিআইএকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর ১১ কামিশন। তবে ওই টেপ পুড়িয়ে ফেলার কথা জানিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থাটি। শনিবার ইউইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্স জানায়, সন্দেহভাজন আল কায়েদা সদস্য হিসেবে বন্দি আবু জুবাইদাহ ও আব্দেল রহীম আল নাসিরিকে ২০০৫ সালে জিজ্ঞাসাবাদের ভিডিওটেপ গত ৬ ডিসেম্বর পুড়িয়ে ফেলা হয়েছে। সেপ্টেম্বর ১১ কমিশনের চেয়ারম্যান লি হ্যামিলটন ও টমাস কিন জানান, বন্দিদের জিজ্ঞাসাবাদের বিষয়ে মাবাধিকার কমিশনের একটি প্রতিবেদন পড়ার পর তারা জানতে পারেন কমিশনের বিচারকাজ বাধাগ্রস্ত করার জন্য সিআইএ এসব ভিডিও টেপ নষ্ট করেছে। কমিশনের সাবেক নির্বাহী পরিচালক ফিলিপ জেলিকো'র বরাত দিয়ে পত্রিকাটি জানায়, কমিশনের কাছে তথ্য গোপনের জন্য সিআইএ এ কাজ করেছে কি-না তা জানতে আরও তদন্তের দরকার। এ ধরনের ঘটনা আমেরিকার আইনের লঙ্ঘন। তবে সিআইএ জানিয়েছে তারা আইন মেনেই টেপগুলো পুড়িয়েছে। বাকি টেপগুলো না দেখানোর সিআইএ'র সিদ্ধান্তের বিষয়ে কিন বলেন, আমি জানি না আইনের চোখে এ সিদ্ধান্ত বৈধ কি-না। তবে এটা অবশ্যই কমিশনের বিচার কাজকে বাধাগ্রস্ত করছে। এদিকে সিআইএ'র ডেপুটি ডিরেক্টর জন ম্যাকলাফলিন বলেন, "কমিশনের কাছে আমরা কোনো তথ্য গোপন করিনি।" কিন জানান, টেপ পোড়ানোর ব্যাপারে আরও তথ্য জানার জন্য কমিশন সরকারের কৌশুলি ও আইনপ্রণেতাদের কাছে চিঠি দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/