২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান গোপন পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে পারে: যুক্তরাষ্ট্র

আইএইএর লাগাম সত্ত্বেও ২০০৩ সালে বন্ধ হয়ে যাওয়া গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি ইরান আবার শুরু করতে পারে। ইরান পরবর্তীতে জাতিসংঘের অস্ত্র পরিদর্শন কর্মসূচির লাগাম টেনে ধরার কারণেই তা ঘটা সম্ভব বলে যুক্তরাষ্ট্র শুক্রবার মন্তব্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 07:56 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ভিয়েনা, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইএইএর লাগাম সত্ত্বেও ২০০৩ সালে বন্ধ হয়ে যাওয়া গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি ইরান আবার শুরু করতে পারে। ইরান পরবর্তীতে জাতিসংঘের অস্ত্র পরিদর্শন কর্মসূচির লাগাম টেনে ধরার কারণেই তা ঘটা সম্ভব বলে যুক্তরাষ্ট্র শুক্রবার মন্তব্য করেছে। ২০০৩ সালে ইরানের গোপন পরমাণু কর্মসুচি বন্ধ করার মার্কিন গোয়েন্দা রিপোর্টের ফলে ইরানে জরুরি ভিত্তিতে আইএইএ'র অস্ত্র পরিদর্শন মিশন সম্পন্ন করা কিংবা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের দরকার নেই--- এমন পরামর্শকে চ্যালেঞ্জ করেছেন আইএইএ'র মার্কিন রাষ্ট্রদূত। তেহরান কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু কর্মসূচি চালানোর কথা বলে আসছে। কিন্তু ইরানের আইএইএ'র নিরাপত্তা নীতি এড়িয়ে চলার ইতিহাস আছে এবং তারা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গড়ে তোলার চেষ্টা করছে। সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করা যায়। মার্কিন দূত গ্রেগরি স্কুলটে বলেছেন, "ওয়াশিংটনস ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট (এনআইই) ইরানে গোপন পরমাণু বোমা কর্মসূচির নতুন প্রমাণ পেয়েছে। আর ৪ বছর আগে সেই কর্মসূচি স্থগিত হয়ে গেলেও এতে হাত গুটিযে বসে থাকার কোনো কারণ নেই।" সাংবাদিকদের স্কুলটে বলেন, "ইরানের নেতারা ওই কর্মসূচি আবার শুরু করতে পারেন। কারণ তারা ইতোমধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করেছেন। (আন্তর্জাতিক চাপের মুখে ২ বছরের বিরতির পর ২০০৬ সাল থেকে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করেছে ইরান।)" তিনি আরও বলেন, "আইএইএ যে ইরানের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে আইএইএ'র মহাপরিচালক আমাদেরকে এরই মধ্যে এই বলে সতর্ক করে দিয়েছেন যে, ইরানের বর্তমান পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএ খুব বেশিকিছু জানতে পারছে না। এটি খুবই উদ্বেগের ব্যাপার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৫৪ঘ.