লন্ডন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৃটেনে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে নির্ঘাৎ সাজা ভোগ করতে হবে। ঝুঁকিপূর্ণ এই আচরণের জন্য জেল-জরিমানার কঠোর বিধান করে বৃহস্পতিবার একটি নীতিমালা প্রকাশ করার কথা বৃটিশ সরকারের। শুধু কথা বলা নয়, টেক্সট ম্যাসেজ পাঠালেও রেহাই পাবেন না কোন চালক।
বিবিসি জানিয়েছে, চালকের ফোনে কথা বলার সময় বড় ধরণের ঝুঁকির বিবেচনায় তার বিরুদ্ধে 'বিপজ্জনকভাবে গাড়ি চালানোর' অভিযোগ আনা হবে। এই অপরাধের শাস্তি হতে পারে সর্বোচ্চ দুই বছরের জেল। জরিমানার বিধানও থাকছে একই অপরাধে এবং এর পরিমাণের নিদৃষ্ট সীমা বাঁধা থাকছে না বিধিমালায়।
বৃটেনে এতদিন এরকম কাণ্ডজ্ঞানহীন আচরণকে 'দায়িত্বজ্ঞানহীন গাড়ি চালানোর' লঘু অপরাধের মাত্রায় ফেলে শুধু জরিমানা এবং চালকের লাইসেন্স থেকে 'তিন পয়েন্ট' কেটে নেওয়া হতো।
দেশটির 'পাবলিক প্রসিকিউসনস' এর পরিচালক কেন ম্যাকডোনাল্ড এ বছরের গোড়ার দিকে বলেন, যারা আইনের তোয়াক্কা না করে বিপজ্জনকভাবে গাড়ি চালান তাদের আরো কঠোর দণ্ড ভোগ করা উচিত।
তিনি বলেন, "গাড়ি চালানোর সময় মোবাইল ফোনসহ হাতে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার নিয়ে জনমনে উদ্বেগ বেড়েছে।"
বৃটেনে ২০০৩ সালে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রতিদিনই হাজার হাজার চালক এই নিষেধাজ্ঞা অমান্য করে আসছে।
গাড়ি চালকদের বিভিন্ন সংস্থা বলছে, পুলিশ যথেষ্ট তৎপর না হওয়ার কারণেই কিছু চালক নিষেধাজ্ঞা মানছেন না। একটি সংস্থার প্রচারণা বিভাগের ব্যবস্থাপক শেইলা গ্রানজার বিবিসি-কে বলেন "আমারা চাই পুলিশ রাস্তায় আরও তৎপর হোক। চালকদের এই পথ থেকে ফেরানো সেরা উপায় হবে, তাদের রাস্তায় থামানো। অন্যরা যখন শুনবে এই অপকর্মের জন্য কাউকে থামানো হয়েছে
bdnews24